নক্ষত্র Stars ও নক্ষত্রমণ্ডলী Constellation কি কেন কিভাবে!

 






 


নক্ষত্র Stars ও  নক্ষত্রমণ্ডলী Constellation কি কেন কিভাবে!

নক্ষত্র (Stars): যেসব জ্যোতিষ্কের নিজের আলাে আছে তাদের নক্ষত্র বলে। মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে। খালি চোখে আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই। এদের কয়েকটি পৃথিবী থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। নক্ষত্রগুলাে হলাে জ্বলন্ত গ্যাসপিণ্ড, এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এই গ্যাস অতি উচ্চ (প্রায় ৬০০০° সেলসিয়াস) তাপমাত্রায় জ্বলছে। সূর্যের প্রখর আলাের জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না।


পৃথিবী থেকে দেখলে মনে হয় নক্ষত্রগুলাে যেন। একই সমতলে অবস্থান করছে। কিন্তু পৃথিবী থেকে এরা বিভিন্ন দূরত্বে অবস্থান করছে। পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব এত বেশি যে কিলােমিটার দ্বারা এই দূরত্ব প্রকাশ করা যায়
। এই দূরত্ব আলােক বর্ষ এককে মাপা হয়। আলাে প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলােমিটার পথ অতিক্রম করে। এই বেগে এক বছরে আলাে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলােক বর্ষ বলে। সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র। সূর্য থেকে পৃথিবীতে আলাে আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্‌টোরাই | (Proxima Centauri)। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলােক বর্ষ।


নক্ষত্রমণ্ডলী (Constellation) : মেঘমুক্ত অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কয়েক নক্ষত্র বিশেষ আকৃতিতে মিলে জোট বেঁধেছে। এভাবে আমাদের পরিচিত আকৃতিতে নক্ষত্রদলকে নক্ষত্রমণ্ডলী বলে। প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা এক একটি নক্ষত্রদলকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে বিভিন্ন আকৃতি কল্পনা করে বিভিন্ন নাম দিয়েছেন।

এদের কোনােটা দেখতে ভল্লুকের মতে, কোনােটা শিকারির মতাে। এদের মধ্যে সপ্তর্ষিমণ্ডল (Great Bear), কালপুরুষ (Orion), ক্যাসিওপিয়া (Cassiopeia), লঘুসপ্তর্ষি (Little Bear), বৃহৎ কুকুরমণ্ডল  (Canis Major)
cal), ইত্যাদি উল্লেখযােগ্য।








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.