বাংলাদেশের প্রধান শিল্প Main industry of Bangladesh


বাংলাদেশের প্রধান শিল্প Main industry of Bangladesh


বাংলাদেশের প্রধান শিল্প Main industry of Bangladesh


কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পূর্বশর্ত হচ্ছে শিল্পায়ন। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে শিল্পখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী ২০১২-১৩ অর্থবছরে জি.ডি.পি তে শিল্পখাতের অবদান হলো শতকরা ২৯ ভাগ। বাংলাদেশের প্রধান শিল্পগুলো হলো—

বাংলাদেশের প্রধান শিল্প Main industry of Bangladesh

পাট শিল্প Jute industry : বাংলাদেশে কৃষিনির্ভর শিল্পগুলোর মধ্যে পাট শিল্প অন্যতম। এ দেশের পর্যাপ্ত ও উৎকৃষ্ট পাট চাষ হওয়ায় কাঁচামালের সহজলভ্যতা পাট শিল্পের উন্নতিতে সহায়তা করছে। এ দেশে পাটের দক্ষ ও সুলভ শ্রমিক রয়েছে। সর্বোপরি পাট শিল্পের প্রতি সরকারের সাহায্য ও সহযোগিতা রয়েছে।

১৯৫১ সালে ১,০০০ তাঁত নিয়ে নারায়ণগঞ্জের আদমজীনগরে প্রথম পাটকলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে আদমজী পাটকলটি বন্ধ রয়েছে। তবে বেসরকারিভাবে অনেক পাটকল গড়ে উঠেছে। সরকারি ও বেসরকারি মোট পাটকলের সংখ্যা ২০৫টি। গড় বার্ষিক উৎপাদন ৬,৬৩,০০০ মেট্রিক টন। আমরা সহজে পাট শিল্পকে নিম্নোক্তভাবে দেখতে পারি।

পাট শিল্প কেন্দ্র অঞ্চল :

নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, ডেমরা, ঘোড়াশাল, নরসিংদী, ভৈরববাজার, গৌরীপুর, মাদারিপুর, চাঁদপুর, সিদ্ধিরগঞ্জ, হবিগঞ্জ ।

পাট শিল্পজাত দ্রব্য :

চট, বস্তা, কার্পেট, দড়ি, ব্যাগ, স্যান্ডেল, ম্যাট, পুতুল, শোপিস, জুটন ।

রপ্তানির দেশসমূহ :

আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মিসর, রাশিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, বেলজিয়াম, কানাডা, ইতালি, জার্মানি, জাপান, ফ্রান্স ।

বস্ত্র শিল্প Cotton Textile Industry :

কার্পাস বয়নশিল্প বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প। মানুষের খাদ্যের পরই বস্ত্রের প্রয়োজন হয়। তাই বস্তু শিল্পের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এ শিল্পে স্বয়ংসম্পূর্ণ নয়। এ দেশের আবহাওয়া বস্ত্র শিল্পের অনুকুল। আলোচনার সুবিধার্থে বাংলাদেশের কার্পাস বয়নশিল্পকে কতিপয় অঞ্চলে বিভক্ত করা হয়।

ঢাকা অঞ্চল:

ঢাকার মিরেরবাগ, পোস্তগোলা, শ্যামপুর, ডেমরা, সাভার নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ, মুড়াপাড়া, কাঁচপুর, ধমগড়, লক্ষণখোলা, ফতুল্লা, গাজীপুর জেলার টঙ্গী, জয়দেবপুর, কালিগঞ্জ: নরসিংদী জেলার নরসিংদী, মাধবদী, বাবুরহাট ও ঘোড়াশাল।

চট্টগ্রাম অঞ্চল: 

ফৌজদারহাট, উত্তর কাট্টলি, পাচলাইশ, জুবলী রোড, হালিশহর, কালুরঘাট।

কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল:

কুমিল্লার দূর্গাপুর, দৌলতপুর, হালিমানগর, আরিগোলা, ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুর।নোয়াখালী অঞ্চলের ফেনী ও রায়পুর।

রাজশাহী ও খুলনা অঞ্চল:

রাজশাহী ও খুলনা রাজশাহী বিভাগে রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা। রংপুর বিভাগে দিনাজপুর এবং খুলনা বিভাগে কুষ্টিয়া, মাগুরা, যশোর জেলার নওয়াপাড়া।

বিদেশ থেকে আমদানিকৃত তুলা ও সুতা দিয়ে বাংলাদেশের সুতা ও বস্ত্রকলগুলো পরিচালিত হয়। বাংলাদেশ প্রতি বছর জাপান, সিঙ্গাপুর, হংকং, কোরিয়া, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশ থেকে বিপুল পরিমাণ তুলা, সুতিবস্ত্র ও সুতা আমদানি করে।

বাংলাদেশের প্রধান শিল্প Main industry of Bangladesh

কাগজ শিল্প Paper Industries :

কাগজ শিল্প বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প। ১৯৫৩ সালে বাংলাদেশের চন্দ্রঘোনায় প্রথম কাগজের কল স্থাপিত হয়। বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে ৬টি কাগজকল, ৪টি বোর্ড মিলস ও ১টি নিউজপ্রিন্ট কারখানা আছে। বেসরকারিভাবে উল্লেখযোগ্য সংখ্যক কাগজকল গড়ে উঠেছে।

কাগজ কলসমূহ :

চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজকল, পাবনায় পাকশীর উত্তরবঙ্গ কাগজকল, ছাতকের সিলেট মণ্ড ও কাগজকল, নারায়ণগঞ্জের বসুন্ধরা কাগজকল, মগুড়া ও শাহজালাল কাগজকল, খুলনা নিউজপ্রিট কারখানা, বাংলাদেশ হার্ডবোর্ড মিলস, আদমজী পার্টিক্যাল বোর্ড মিলস, কাপ্তাই ও টঙ্গী বোর্ড মিলস।

উৎপাদনের কাঁচামাল :

বাঁশ, নরম কাঠ, নলখাগড়া, আখের ছোবড়া, পাটকাঠি ও কাঁচা পাট।

উৎপন্ন কাগজ :

লেখার কাগজ, ছাপার কাগজ, প্যাকেজিং ও অন্যান্য কাগজ এবং নিউজপ্রিন্ট।

বাংলাদেশের প্রধান শিল্প Main industry of Bangladesh


সার শিল্প Fertilizer Industry :

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য প্রয়োজন অতিরিক্ত ফসল। হার এজন্য প্রয়োজন সার। ১৯৫১ সালে বাংলাদেশে প্রথম সার কারখানা সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত হয়। বর্তমানে ১৭টি সার কারখানা থেকে সার উৎপাদন হচ্ছে। এর মধ্যে প্রধান সার কারখানাগুলো হলো ঘোড়াশাল সার কারখানা, আশুগঞ্জ সার কারখানা, পলাশ ইউরিয়া সার কারখানা, চট্টগ্রাম ট্রিপল সুপার ফসফেট সার কারখানা, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, জামালপুর জেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা ও ফেঞ্চুগঞ্জ অ্যামোনিয়াম সালফেট সার কারখানা।

বাংলাদেশে বৃহৎ শিল্পের মধ্যে সার অন্যতম। প্রাকৃতিক গ্যাসের সহজলভ্যতার জন্য সার শিল্পের উন্নয়নের জুর সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সার রপ্তানি করতে বাংলাদেশ সক্ষম হবে।


Kw,

Bangladesh,বাংলাদেশের প্রধান শিল্প Main industry of Bangladesh, tuli news 24, rtuli24, তুলি নিউজ ২৪, বাংলাদেশ, প্রতিবেদন বাংলাদেশ, বাণিজ্য ও শিল্প



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.