বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রসমূহ Importance of Tourism Centres of Bangladesh

বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রসমূহ Importance of Tourism Centres of Bangladesh 

বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রসমূহ Importance of Tourism Centres of Bangladesh

বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ একটি দেশ। তাই বাংলাদেশের প্রতিটি স্থানেই পর্যটনের আকর্ষণীয় উপাদান রয়েছে। বাংলাদেশের অঞ্চলভিত্তিক গুরুত্বপূর্ণ পর্যটন স্থানের নাম উল্লেখ করা হলো :


বৃহত্তর ঢাকার পর্যটন স্থানসমূহ Tourism places of Greater Dhaka :


ঐতিহাসিকভাবে ঢাকা বাংলাদেশের রাজধানী ও প্রধান শহর। সপ্তদশ শতাব্দীতে নির্মিত সাত গম্বুজ মসজিদ, অষ্টাদশ শতাব্দীর তারা মসজিদ এবং সাম্প্রতিককালের নির্মিত বায়তুল মোকাররম জামে মসজিদ। একাদশ শতাব্দীতে নির্মিত ঢাকেশ্বরী মন্দির। মোগল সম্রাটদের বুড়িগঙ্গার নির্মিত লালবাগ দুর্গ, ১৮৫৭ সালের স্মৃতিসোধ বাহাদুর শাহ পার্ক, আহসান মঞ্জিল জাদুঘর, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপত্যসমূহ, জাতীয় কবির সমাধি, জাতীয় সংসদ ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, মীরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রায়েরবাজার বধ্যভূমি, ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতি ও মিউজিয়াম, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের জাতির জনক কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণস্থল সোহরাওয়ার্দী উদ্যান ইত্যাদি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। গাজীপুরের ভাওয়াল গড় ও জমিদারবাড়ি, নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁও এবং পানামা নগর বিশেষভাবে উল্লেখযোগ্য।


পূর্ববঙ্গের পর্যটন স্থানসমূহ Tourism places of the Eastern Bengal :


টাঙ্গাইলের আটিয়া মসজিদ, মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজার ও বঙ্গবন্ধু সেতু,মধুপুরের গড়, ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতি বিজরিত দরিরামপুর। সিলেটে হযরত শাহজালাল (রা) ও শাহপরান (রা) মাজার কিন ব্রিজ, জাফলং-এ জয়স্তিয়া পাহাড়, মৌলভীবাজারে মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া ইকোপার্ক ইত্যাদি। কুমিল্লার ময়নামতি বৌদ্ধ ও শালবন বিহার এবং ২য় বিশ্বযুদ্ধের সৈনিকদের সমাধিস্থল, নোয়াখালীর বজরা শাহী মসজিদ, গান্ধী আশ্রম, হাতিয়া ও নিঝুম দ্বীপ ইত্যাদি।


উত্তরবঙ্গের পর্যটন স্থানসমূহ Tourism places of the Northern Bengal :


রাজশাহী বরেন্দ্র জাদুঘর ও শাহ মখদুম (রা) মাজার, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ, নাটোরের রানি ভবানীর বাড়ি ও দিঘাপাতিয়া রাজবাড়ি (উত্তরা গণভবন), নওগাঁয় পাহাড়পুর বৌদ্ধ বিহার, জুড়ার মহাস্থানগড় ও শাহ সুলতান বলখী (রা) মাজার, দিনাজপুরে কান্তজি মন্দির ইত্যাদি।


দক্ষিণবঙ্গের পর্যটন স্থানসমূহ Tourism places of the Southern Bengal :


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধি, মরমী কবি লালনশাহের মাজার ও শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি যশোরের সাগরদাড়িতে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান, নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ ও আর্ট গ্যালারী’ চিত্রা নদীর তীরে, মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধ, বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ, পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত, বৃহত্তর খুলনায় অবস্থিত প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ইত্যাদি।


রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন স্থানসমূহ Tourism places of Chittagong Hill Tracts :


রাঙামাটির কাপ্তাই হ্রদ এখানকার প্রধান আকর্ষণ । এই হ্রদের চারদিকে সবুজ ঘেরা পাহাড়, নীলাভ পানি এবং হ্রদের ধারে ছোট ছোট টিলার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে অনাবিল আনন্দ উপভোগের এক মোহনীয় স্থানে রূপান্তরিত করেছে। এখানে বৌদ্ধ বিহার ও চাকমা রাজার রাজবাড়ি অন্যতম দর্শনীয় স্থান। খাগড়াছড়ির বনভূমি, পাহাড় ও প্রাকৃতিক ঝরনা। বান্দরবানের মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরি ও নীলাচল ইত্যাদি পর্যটন স্পট অত্যন্ত আকর্ষণীয়।


চট্টগ্রামের পর্যটন স্থানসমূহ Tourism places of Chittagong :


চট্টগ্রামের আকর্ষণীয় পর্যটন স্থানগুলো হচ্ছে হযরত শাহ আমানত (রা) মাজার, ফয়'স লেক, ডিসি হিল, কোর্ট বিল্ডিং, পতেঙ্গা সমুদ্রসৈকত, সীতাকুণ্ড ইত্যাদি।


কক্সবাজার এলাকার পর্যটন স্থানসমূহ Tourism places of Cox's Bazar :


পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত ও বনভূমির নয়নাভিরাম দৃশ্য কক্সবাজারকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। কক্সবাজারের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হলো হিমছড়ি, ইনানি বিচ, কোলাতলি বিচ, রামু বৌদ্ধ মন্দির, সোনাদিয়া দ্বীপ, মহেশখালী দ্বীপ ও সেন্টমার্টিন্স দ্বীপ ।


Kw,

বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রসমূহ Importance of Tourism Centres of Bangladesh , তুলি নিউজ ২৪, rtuli24, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.