গ্রহ (Planet) : মহাকাশে কতকগুলাে জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে। এদের নিজেদের কোনাে আলাে বা তাপ নেই। মহাকর্ষ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। এরা সূর্য থেকে আলাে ও তাপ পায়। এই তাপেই উত্তপ্ত হয়। এরা তারার মতাে মিটমিট করে জ্বলে না। এসব জ্যোতিষ্ককে গ্রহ বলে। আমাদের সৌরজগতের আটটি গ্রহ হলাে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
উপগ্রহ (Satellite) : কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদের উপগ্রহ বা চাঁদ বলে। মহাকর্ষ বলের প্রভাবে এরা গ্রহকে কেন্দ্র করে ঘােরে। এদের নিজস্ব আলাে বা তাপ নেই। এরা সূর্য বা নক্ষত্র থেকে আলাে বা তাপ পায়। চাঁদ পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ। কোনাে কোনাে গ্রহের উপগ্রহ আছে, কোনােটির নেই। বুধ ও শুক্রের কোনাে উপগ্রহ নেই। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে নতুন নতুন উপগ্রহ আবিষ্কৃত হচ্ছে।
কৃত্রিম উপগ্রহ : মানুষের তৈরি বিভিন্ন উপগ্রহ আছে যারা পৃথিবীর চারদিকে ঘুরছে। এদের বলে কৃত্রিম উপগ্রহ। আবহাওয়ার পূর্বাভাস, তথ্য আদান-প্রদান, গােয়েন্দা নজরদারি , মাটির খনিজ সম্পদের সন্ধান, পরিবেশ দূষণ নির্ণয়
ইত্যাদি কাজে এসব কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়।
উস্কা (Meteor): রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনাে নক্ষত্র যেন এই মাত্র খসে পড়ল। এই ঘটনাকে নক্ষত্রপতন বা তারা খসা বলে। এরা কিন্তু আসলে কোনাে নক্ষত্র নয়, এদের নাম উল্কা (চিত্র ২.৩)। মহাশুন্যে অজস্র জড়পিণ্ড ভেসে বেড়ায়। এই জড়পিণ্ডগুলাে অভিকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে (সেকেন্ডে প্রায় ৩ কিলােমিটার) পৃথিবীর দিকে ছুটে আসে। বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে। ফলে এদের ছুটন্ত তারা বলে মনে হয়।
ছায়াপথ(Milky Way) : কোনাে একটি গ্যালারি ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে। অন্ধকার আকাশে এদের উজ্জ্বল দীন্তি দীর্ঘপথের মতাে দেখায়। একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। শীতকালে রাত্রিকেলা পরিষার আকাশে লক্ষ করলে উত্তর-সক্ষিণে বেশ কড় পরিস্রযুক্ত তেজোন্দীপ্ত স্বস্থ দীর্ঘ আলাের দেখা যায়। তারকা খচিত এই আলোর পাই হলে ছায়াপথ। বিজ্ঞানীরা একে বিরাট চক্কার মডল বলে অনুমান করেন। সৌরজগৎ এরকম একটি ছায়াপথের অন্তর্গত।
সৌরজগৎ (Solar System)
সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত । সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে। গ্রহগুলাে মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারদিকে ঘুরছে। সৌরজগতের যাবতীয় গ্রহ-উপগ্রহের নিয়ন্ত্রক হলাে সূর্য। সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কাজ-কর্ম । চলে। এই মহাবিশ্বের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ছােট।
